Saturday, June 13, 2026

বিহার বিষমদ কাণ্ড: সিওয়ানে মৃ*ত্যু ৫ জনের, ছাপড়ার মৃ*তের সংখ্যা ছাড়ালো ৬০

Date:

Share post:

ফের বিহারে বিষ মদ খেয়ে প্রাণ হারালেন ৫ জন। এবার ঘটনা সিওয়ান জেলার। মৃত্যুর পাশাপাশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে। যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে
ছাপড়ার ঘটনার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিষমদ পান করে মৃত্যুর ঘটনায় তোলপাড় নীতিশ কুমারের রাজ্য।

জানা গিয়েছে, বিহারের সিওয়ান জেলায় বেআইনি ভাটি থেকে মদ খাওয়ার পর প্রাণ হারিয়েছেন ওই ৫ জন। এদিকে ছাপড়ার ঘটনায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। গতকালই, মদ খেলে মারা যে যেতেই হবে এই সাবধানবাণী শুনিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ তিনি ঘোষণা করলেন, বেআইনিভাবে মদ খেয়ে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিজনদের কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া হবে না।

এদিকে এই ঘটনা নিয়ে তুমুল রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। ২০১৬ সালেই বিহারে মদ নিষিদ্ধ করেছিল নীতীশ কুমারের সরকার। তারপরও প্রশাসনের নজর এড়িয়ে বহু বেআইনি ভাটি যে রমরমিয়ে চলছে তা স্পষ্ট। সুপ্রিম কোর্টে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করানোর জন্য এবং আক্রান্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য করার জন্য ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...