Friday, April 3, 2026

KIFF 2022: চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাংলাদেশি ‘হাওয়া’র সাংবাদিক সম্মেলনে

Date:

Share post:

বিশ্ব মিলল ছবির মেলায়। বাংলাদেশ থেকে ছবি নিয়ে হাজির ‘ হাওয়া’ (Hawa)। পরিচালক মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Suman) তাঁর প্রথম পরিচালনাতে ঝড় তুলেছেন। তাঁর অনুভূতিকে দর্শকের সামনে তুলে ধরেছেন বলেই শুক্রবার নন্দন ৪ (Nandan 4) প্রেক্ষাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব ছিল সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) উপর। হাওয়া সিনেমার অভিনেত্রী নাজিফা তুশি (Nazifa Tushi) এই সাংবাদিক সম্মেলনে জানান এখনও তিনি যেন চরিত্রের মধ্যেই বিলীন হয়ে আছেন।

অভ্যাসকে আঘাত করে নতুন ভাবনার প্রেক্ষিত তৈরি করতে চান পরিচালক মেজবাউর রহমান সুমন (Mejbaur Rahman Suman)। কলকাতার প্রতি টান সাহিত্যের পাতা থেকেই শুরু তাঁর। তবে প্রথম ছবি ঘিরে এই উচ্ছ্বাস আগামীর জন্য আরও বড় দায়িত্ব দিয়ে যায় বলে মনে করছেন তিনি। উপস্থিত ছিলেন প্রযোজক অজয় কুন্ডু। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)বাংলাদেশের হাওয়ার আলোচনা চক্র একটা বাড়তি পাওনা বলে দাবি তাঁর। এই ছবির অন্যতম আকর্ষণ চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) ,কিছুটা তাঁর টানেই আচমকাই সাংবাদিক সম্মেলনে হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। রসিকতা করে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের বাংলাদেশ কানেকশনের কথাও বলেন সুদেষ্ণা রায়।

সৃজিত জানান চঞ্চল চৌধুরীর অভিনয়ের ‘ কারাগারে ‘ বন্দি তিনি। সৃজিত বাংলাদেশের পরিচালককে এই ছবির ভিএফএক্স সম্পর্কে প্রশ্ন করলে মেজবাউর জানান এই ছবির প্রায় ৯৯ শতাংশ অরিজিনাল শুটিং, VFX এর জায়গা ছবিতে প্রায় নেই বললেই চলে। এরপরই সৃজিত বলেন এটা একটা মিরাকেল ছাড়া কিছুই নয়। এই ছবির অন্যতম আকর্ষণ চঞ্চল চৌধুরী। তিনি বলেন বাংলাদেশের বিজয় দিবসে কলকাতার বুকে এই ‘ হাওয়া’ যেন দুই বাংলার মেলবন্ধনের স্পষ্ট প্রমাণ।

অভিনেতা জানান যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল তাতে আর শুটিংয়ে বিশেষ কিছু করতে হয় নি। কাজের মাঝে ‘বুলবুল ‘ঝড়ের মুখোমুখি হতে হয় পুরো টিমকে। মাঝ সমুদ্রে ঝড়ের মধ্যে আটকে পড়েন তাঁরা। রোমহর্ষক অভিজ্ঞতার কথাই উল্লেখ করেন তিনি। সবশেষে চঞ্চল চৌধুরী আর সৃজিত মুখোপাধ্যায় জুটি একসঙ্গে কাজের একটা ইঙ্গিত মিলল এই সম্মেলনে। প্রত্যাশার পারদ চড়ছে দর্শকের মনে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...