Wednesday, June 24, 2026

প্রয়োজনে শিক্ষামন্ত্রীকে ডাকা হবে আদালতে: দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)। স্পষ্ট ভাষায় তিনি জানালেন অবিলম্বে সমস্ত ভুয়ো নিয়োগ বাতিল করুক পর্ষদ। তা না হলে দরকারে রাজ্যের শিক্ষামন্ত্রীকে(Education Minister) এজলাসে হাজির করানো হবে হলে হুঁশিয়ারি দেন তিনি।

নবম-দশম শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলার শুনানিতে শুক্রবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কার সুপারিশে চাকরি পেলেন? কে কে সুপারিশ করেছিলেন? জুনিয়র নাকি সিনিয়র পি সি সরকারের হাতের জাদুতে নম্বর বাড়ল?” পাশাপাশি এদিন কমিশন নিয়োগ বাতিল করার আর্জি জানালে বিচারপতি তাদের বলেন, “আপনারা যদি নিয়োগ বাতিল করতে চান, করুন। কোথায় বাধা? কমিশনের নিয়োগ বাতিল করার এক্তিয়ার রয়েছে। যদি পর্ষদ কিছু করতে না পারে তাহলে শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে।”

প্রসঙ্গত, বিচারপতির কড়া নির্দেশের পরই, তড়িঘড়ি দু দফায় বেআইনিভাবে সুপারিশ করা নামের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। দেখা গিয়েছিল সেই তালিকায় নাম থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে। এর পরই সেই ৮১ জনের মধ্যে ৯ জন ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে। এই ন’জনের ওএমআর শিট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত। এদিন হাইকোর্ট নির্দেশ দেয়, ওই ন’জনকে নিয়ে বৈঠক করতে হবে। উপস্থিত থাকবেন ৯ জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। সাথেই আগামী সপ্তাহে বুধবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালত তরফে। মামলার পরবর্তী পরবর্তী শুনানি ২২ ডিসেম্বর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...