Monday, March 16, 2026

২৫ বছরের একাকীত্ব, মেয়ের উদ্যোগে ফের বিয়ের পিঁড়িতে বসলেন ৫০ বছর বয়সী মা !

Date:

Share post:

দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসলেন মা। শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। আর নিজের হাতে বিয়ের দায়িত্ব সামলালেন মেয়ে। সচরাচর এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কিন্তু সম্প্রতি ভাইরাল হল এমনই এক মা-মেয়ের কাহিনী। যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নেটিজেনরাও।

সেই কোন ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন। বাবার মৃত্যুর পর একাকী জীবন ছিল মায়ের। পড়াশুনা, চাকরি সবকিছু করতে গিয়ে মা’কে দেওয়ার মত ন্যুনতম সময়টুকু পাচ্ছিলেন না মেয়ে। বাড়িতে বসে একাকীত্ব জীবন মাকে গ্রাস করতে বসেছিল। সেখান থেকে মাকে মুক্তির স্বাদ এনে দিলেন মেয়ে। ফের বিয়ে দিলেন মায়ের।

জানা গিয়েছে, শিলংয়ের বাসিন্দা দেবারতি চক্রবর্তী সম্প্রতি মা মৌসুমী চক্রবর্তীর বিয়ে দেন। দেবারতীর বাবা ছিলেন পেশায় একজন খ্যাতনামা চিকিৎসক। শৈশবেই তিনি মারা যান। তখন তার মায়ের বয়সও অনেক কম। মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেন তিনি। বাবা মারা যাওয়ার পর মা একাই থাকতেন। মেয়ে অনেকবার মাকে বিয়ে করতে বলে। অবশেষে মেয়ের জেদের কাছে মা’কে হার মানতেই হয়। শেষ পর্যন্ত ৫০ বছর বয়সে নতুন জীবনে পা দেন মা। আর মাকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে নজির গড়লেন দেবারতী।

মায়ের এই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্তে মেয়ের খুশি স্পষ্ট। তাঁর কথায়, ‘আমি সব সময়ই চেয়েছিলাম আমার মা নিজের জন্য একজন জীবনসঙ্গী খুঁজে নিন, কিন্তু তিনি আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। বাবার মৃত্যুর সম্পত্তি পারিবারিক বিবাদের জেরে মা আমাকে নিয়ে মামার বাড়ি চলে আসেন সেখানে টিউশন পড়িয়ে মা আমাকে মানুষ করেন, মাকে দ্বিতীয়বার বিয়ে করতে রাজি করতে অনেক সময় লেগেছে। এরপর এ বছরই মা বিয়েতে রাজি হন। এতে আমি খুবই খুশি।”

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই কাহিনী শেয়ার হতেই নেটিজেনরা শুভকামনায় ভরিয়ে দিয়েছেন মা-মেয়েকে। আসলে জীবন তো একটাই। তা আনন্দে, ভালবাসায় তা কাটানো উচিৎ। কিন্তু সমাজের চাপে মহিলাদের পক্ষে অনেকক্ষেত্রেই তা সম্ভব হয় না। কিন্তু এই মা-মেয়ে তা সম্ভব করে দেখিয়েছেন। তাদের এমন সাহসী পদক্ষেপকে তাই কুর্নিশও জানিয়েছেন সমাজের নানা স্তরের মানুষজন।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...