Wednesday, June 24, 2026

শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃ*তদের বাড়িতে রবিবার যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল

Date:

Share post:

সম্প্রতি আসানসোলে (Asansol) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট (Stampade) হয়ে এক নাবালিকা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। হতদরিদ্র সেই মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে এবার প্রতিনিধিদল (Delegates Team) পাঠানোর কথা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। আগামিকাল, রবিবার দুপুর ১টা নাগাদ বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা (SashiPanja), সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik), পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা (Vivek Gupta) ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) মৃতদের পরিবার-পরিজনের সঙ্গে দেখা করবেন। এই দুঃসময়ে তাঁদের পাশে যে শাসক দল ও সরকার আছে, সেই বার্তা দিতেই যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। আহতদের সঙ্গেও তাঁরা দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার আসানসোলে কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। গোটা অনুষ্ঠান তদাররিক দায়িত্বে ছিলেন দলবদলু বিজেপি নেতা জিতেন তিওয়ারি। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর তোলপাড় রাজ্য।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানের কোনও পুলিশি অনুমিত ছিল না। ফলে এমন ঘটনার পর উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) হয়। মৃতদের পরিবারের তরফেও পুলিশে অভিযোগ জানানো হয়। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে কয়েকজনকে গ্রেফতারও (Arrest) করা হয়েছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...