Wednesday, March 18, 2026

নেপালকে মাথায় রেখে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল কংগ্রেস

Date:

Share post:

রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট ঠিক কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রাজনৈতিক দলগুলি কিন্তু বসে নেই। নিজেদের মতো ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। এ রাজ্যের বুকে কংগ্রেস অস্তিত্ব সঙ্কটে ভুগলেও তারা কিন্তু বসে থাকতে রাজি নয়। আর সেই কারণেই প্রদেশ কংগ্রেস তাদের পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করতে চাইছে। এই লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দলের সিনিয়র নেতাদের নিয়ে ১০ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করে দিলেন। যেখানে রাজ্য সহ-সভাপতি নেপাল মাহাতকে এই কমিটির প্রধান করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে প্রার্থী বাছাই থেকে শুরু করে কৌশল রচনা, সবই করবে নেপালের নেতৃত্বাধীন এই কমিটি।কিন্তু কেন পুরুলিয়া কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ঘোষণা করা হল? রাজনৈতিক মহল মনে করছে, বিগত কয়েক মাসে পুরুলিয়ায় তপন কান্দু ইস্যুতে লড়াই থেকে শুরু করে ঝালদা পুরসভা দখল— নেপালকে সামনে রেখেই ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকি, নেপালের নেতৃত্বে পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভাবে অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে কিছু কর্মী সমর্থক যোগও দিয়েছেন। তার পরই রাজ্য স্তরের কমিটির সভাপতি করা হল তাঁকে। যদিও একে পুরস্কার বলতে রাজি নন পুরুলিয়া কংগ্রেসের সভাপতি। নেপাল বলেন, “আমি কংগ্রেসের একজন অনুগত সৈনিক। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।”

এই কমিটিতে নেপাল মাহাতো ছাড়াও রয়েছেন অসিত মিত্র, আবদুস সাত্তার, শঙ্কর মালাকার, কৃষ্ণা দেবনাথ, মোহিত সেনগুপ্ত, মুস্তাক আলম, ইশা খান চৌধুরী, সফিউল আলম খানের মতো নেতানেত্রীরা। অধীর চৌধুরী নিজে না থাকলেও তাঁর রাজনৈতিক সচিব নিলয় প্রামাণিকের নাম এই তালিকায় থাকায় দলের অনেকে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন।

 

spot_img

Related articles

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...