Saturday, February 21, 2026

ফাইনালে মেসি-এমবাপেদের সামলাবেন এই অভিজ্ঞ রেফারি

Date:

Share post:

আগামিকাল ফুটবল বিশ্বে মহারণ। রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ফ্রান্স। আর এই হাইভোল্টেজ ম‍্যাচ পরিচালনার জন‍্য রেফারির নাম জানাল ফিফা। মেসি-এমবাপেদের ম‍্যাচের দায়িত্ব পেলেন পোলিশ রেফারি জিমোন মারচিনিয়াক। এর আগে আর্জেন্তিনা ও ফ্রান্স উভয়ের ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন মারচিনিয়াক। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স বনাম ডেনমার্ক এবং শেষ ষোলো পর্বে আর্জেন্তিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

ফাইনালে মারচিনিয়াকের পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন খোদ ইতালীয় কিংবদন্তী রেফারি পিয়েরলুইজি কোলিনা, যিনি এবারের বিশ্বকাপে রেফারিদের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। এখনও পর্যন্ত নিজের কেরিয়ারে ২০০টিরও বেশি ফুটবল ম্যাচ খেলিয়েছেন এই পোলিশ রেফারি। ২১ বছর বয়স থেকেই ম্যাচ রেফারি হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন মারচিনিয়াক। তবে তার পাশাপাশি অ্যামেচার ফুটবলার হিসাবে খেলতেন। কিন্তু ২০০৬ সালে ২৫ বছর বয়সে পুরোপুরি পেশাদার রেফারি হিসাবেই কাজ শুরু করেন তিনি। ফিফার তালিকাভুক্ত রেফারি হিসাবে তাঁর নাম ওঠে ২০১১ সালে। তারপর থেকে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হওয়ার জন্য তাঁকে বেছে নিয়েছে ফিফা। যেমন বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের ফাইনালের ম্যাচের জন্যও।

একনজরে দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে মারচিনিয়াককে সাহায্য করবেন কারা।

পোল্যান্ডের পাওয়েল সোকোলনিকি (সহকারী রেফারি ১), পোল্যান্ডের টোমাজ লিস্টকিউইচ (সহকারী রেফারি ২), মার্কিন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাথ (চতুর্থ অফিশিয়াল), পোল্যান্ডের টোমাজ কুইয়াটোস্কি (ভিএআর রেফারি), ভেনেজুয়েলার জুয়ান সোটো (সহকারী ভিএআর), মার্কিন যুক্তরাষ্ট্রের কাইল অ্যাটকিন্স (অফসাইড ভিএআর) এবং মেক্সিকোর ফের্নান্ডো গুইরেরো (সাপোর্ট ভিএআর)।

 

spot_img

Related articles

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...