Monday, April 6, 2026

Bhawanipore: সুইমিং ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের জের! রবিবারই ঘটনাস্থলে ফরেনসিক টিম  

Date:

Share post:

ফের ভয়াবহ আগুন কলকাতায় (Kolkata)। শনিবার রাত ১০টা ২০ নাগাদ দক্ষিণ কলকাতার ভবানীপুরের সুইমিং ক্লাবে (Bhawanipore Swimming Club) আচমকাই আগুন লেগে যায়। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রবিবারই ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম (Forensic Team)। তবে শনিবার রাতে আগুন লাগার পরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুধু সুইমিং ক্লাবই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাবের জিমও। কিন্তু দমকলের (Fire Brigade) ৮টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দেড়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগতে পারে।

শনিবার রাতে সুইমিং ক্লাবের বেশিরভাগ জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। সাঁতারের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। ক্লাবের যে কাঠামোয় মূলত আগুন লাগে, সেটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি৷  সেটিতেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কাঠামো৷ ভেঙে পড়ে টিনের ছাদ। এছাড়া পাশের বেশ কয়েকটি ঘরের ভিতরের জিনিসও আগুনে পুড়ে যায়৷ ভবানীপুর পদ্মপুকুর সুইমিং অ্যাসোসিয়েশন শতাব্দী প্রাচীন। এদিকে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দকমলকে। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের ভয়াবহতা দেখে তারপর আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। মোট আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে দুর্ঘটনার সময়ে ওই ক্লাবে কেউ ছিল না বলেই খবর। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু ও কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। পুরো ঘটনা তদারকি করেন দমকলমন্ত্রী।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...