Saturday, June 20, 2026

টিকল না রাম-বাম জোট! শ্যামপুরে সমবায় সমিতির নির্বাচনে সব আসনে জয়ী তৃণমূল

Date:

Share post:

কাজে এলো না রাম-বাম জোট। হাওড়ার (Howrah) শ্যামপুরের ছোট রাধানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৯টি আসনের মধ্যে তিনটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল (TMC)। বাকি ৬টি আসনেও বিপুল ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। দলীয় প্রার্থীদের জয়ের খবর পেতেই আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সবুজ আবির উড়িয়ে চলে আনন্দোৎসব। করা হয় মিষ্টিমুখ।

রবিবার নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম ও বিজেপি জোট করে লড়াইয়ে নামে। গণনার পর দেখা যায় ৬টি আসনেই জয়ী তৃণমূল। শ্যামপুর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার আলি মোল্লা বলেন “রাম-বামের অনৈতিক জোটকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই যে মানুষের আস্থা আছে এই সমবায় সমিতির ভোটে তৃণমূল প্রার্থীদের জয়ে সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সিপিএম ও বিজেপি (CPIM-BJP) তলায় তলায় যতই জোট করুক মানুষ ওঁদের পাশে নেই।”

আরও পড়ুন- KIFF 2022: ওটিটি-র যুগে বদলে যাওয়া সিনেমার প্রেক্ষিত মিলল সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...