Sunday, June 14, 2026

বড়দিনকে স্বাগত জানাতে সাজছে মহানগর, ২১ ডিসেম্বর ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শহরজুড়ে উৎসবের মরশুম। ক্রিসমাস কার্নিভালকে (Christmas Canrival) কেন্দ্রে করে আলোয় সাজছে পার্কস্ট্রিট (Part Street) থেকে বো-ব্যারাক। অ্যালেন পার্কে চলছে মোমবাতির কাজ। ২১ ডিসেম্বর অ্যালেন পার্কে ১২তম ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banherjee)। ২১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে ফেস্টিভাল। সম্প্রতি এই কথা জানিয়েছেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

কলকাতার পাশাপাশি ক্রিসমাস কার্নিভাল হবে রাজ্যের একাধিক জেলাতে। ইতিমধ্যেই শুরু হয়েছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। শেষমুহূর্তের প্রস্তুতি চার্চগুলিতেও। পাশাপাশি, বড়দিনের ছুটিতে আলিপুর চিড়িয়াখানা, ভারতীয় জাদুঘরের মতো জায়গায় বহু জনসমাগম হয়। ডিসেম্বরের শেষ সপ্তাহের ওই ভিড় সামাল দিতে রীতিমতো প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয় পরিবহন দফতরকে। এ বারও চাহিদা রয়েছে, এমন রুটগুলি ছাড়াও নিউ টাউনের ইকো পার্ক কেন্দ্রিক রুটে বাড়তি বাসের ব্যবস্থা করার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পাশাপাশি, আলিপুরে গড়ে ওঠা নতুন জেল মিউজিয়ামকে কেন্দ্র করেও বিশেষ বাস চালাতে উদ্যোগী হচ্ছে পরিবহণ দফতর। কোভিডের ভয় না থাকায় গত দু’বছরের তুলনায় এবার ইকো পার্কে ভিড় অনেকটাই বাড়তে পারে। বছরের শেষ সপ্তাহের ছুটিতে সেখানে প্রায় প্রতিদিনই লক্ষাধিক মানুষের ভিড় হতে পারে। চাহিদা পূরণে বিশেষ বাসের ব্যবস্থা করতে ইতিমধ্যেই হিডকো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ দফতরের অধিকারিকেরা। সূত্রের খবর, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট ছুঁয়ে যাতায়াত করে এমন রুটে দৈনিক ১০০-১৩০টি বাস চালানো হবে ওই সময়ে। সব মিলিয়ে সান্তাকে স্বাগত জানাতে তৈরি বাংলা।

 

 

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...