Tuesday, June 16, 2026

বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জয়ের পরে বিতর্কিত স্টাইলে সেলিব্রেশন মার্টিনেজের, নিন্দার ঝড়

Date:

Share post:

৩৬ বছর পর ফের বহু কাঙ্খিত বিশ্বকাপের ট্রফি জিতল আর্জেন্টিনা (Argentina)। বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকরা এখন সেলিব্রেশনের মুডে। কিন্তু এ যেন এক বালতি দুধে একফোঁটা চোনা। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez) গোল্ডেন গ্লাভ পুরস্কার(Golden Glove Award) জেতার পর তাঁর সেলিব্রেশনের স্টাইলে ঝড় বইছে বিশ্বজুড়ে।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নাটকীয় পেনাল্টি শুটআউটে ফ্রান্সের গোল রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক পোডিয়ামের উপরে দাঁড়িয়ে তাঁর গোল্ডেন গ্লাভ ট্রফিটি নিজের কোমড়ের সামনে দৃষ্টিকটূ ভাবে চেপে ধরেন। সেই সময় তাঁর কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাতারের বিভিন্ন কর্মকর্তা। পরবর্তী সময়ে এই পুরস্কারকে তাঁর মাথার উপরে তুলে নাড়াতে দেখা যায়।

অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে মার্টিনেজ একটি বড় সেভ করে খেলাকে স্পট-কিক-এ নিয়ে যান এবং তারপরে শ্যুটআউটের সময় ফ্রান্সের শট আটকে খেলায় পার্থক্য গড়ে তোলেন।

মার্টিনেজ কোনও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনার ফেডারেশনের পক্ষ থেকে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, ৩৬ বছর পরে তাদের বিশ্বজয়ের অন্যতম কারিগর যে মার্টিনেজ!

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...