Monday, April 6, 2026

মোদি-RSS কে ভয় পাই না, পাকিস্তানকে ভয় দেখিয়ে লাভ নেই: ঔদ্ধত্য প্রকাশ বেনজির পুত্রের  

Date:

Share post:

আমরা মোদিকে (Narendra Modi) ভয় পাই না, আমরা আরএসএস (RSS)-বিজেপিকেও (BJP) ভয় পাই না। ভারত চাইলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে পারে। এমনই বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি (Bilawal Bhutto)। তবে এখানেই থামেননি তিনি। নিজের বক্তব্যের সমর্থনে তিনি বলেন, গুজরাটে নরেন্দ্র মোদির কী ভূমিকা ছিল, ইতিহাস তার সাক্ষী রয়েছে। বিজেপি, আরএসএস যতই প্রতিবাদ করুক ইতিহাসকে (History) কখনও বদলাতে পারবে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে (Security Council Meeting) নরেন্দ্র মোদিকে ব্যক্তিগত আক্রমণ করে সংবাদ শিরোনামে উঠে আসেন বেনজির ভুট্টোর পুত্র। তিনি বলেন, ওসামা বিন লাদেন (Osama Bin Laden) নিহত হয়েছেন। কিন্তু গুজরাটের (Gujrat) কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক বিদেশমন্ত্রীর এমন মন্তব্যের পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশের প্রধানমন্ত্রীকে এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি (BJP)। পাশাপাশি একাধিক জায়গায় দাহ করা হয় কুশপুতুলও।

তবে এমন নীচ মন্তব্য করলেও একটুও অনুতপ্ত নন পাক বিদেশমন্ত্রী। উল্টে নিজের পুরনো ফর্মেই তিনি বলেন, এসব করে লাভের লাভ কিছুই হবে না। পাকিস্তানকে (Pakistan) ভয় দেখানোর জন্যই যদি এসব করা হয় তাতে কোনও লাভ নেই।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...