Sunday, June 28, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন করিম বেঞ্জিমা

Date:

Share post:

রবিবার স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্বকাপ ফাইনালে হেরেছে ফ্রান্স। আর পরদিনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন করিম বেঞ্জিমা। এদিন এমনটাই জানালেন তিনি। এর ফলে আর কোনওদিন ফ্রান্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না বেঞ্জিমাকে। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে পারেননি বেঞ্জিমা।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় বেঞ্জিমা তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, “চেষ্টা করেছিলাম নিজের সেরাটা দেওয়ার। যা ভুল করেছি, তার জন্যই আজ আমি এখানে। আমি এর জন্য গর্বিত। আমার গল্প লেখার এখানেই শেষ।”

দিদিয়ের দেশঁর ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন বেঞ্জিমা। কিন্তু কাতারে গিয়েও তাঁকে ফিরে আসতে হয় থাই মাসলের চোটের জন্য। রিয়াল মাদ্রিদে ট্রেনিং করে বেঞ্জিমা অনেকটা ফিট হয়ে গিয়েছিলেন বলে খবর। শোনা যাচ্ছিল তিনি ফাইনালে খেলতে পারেন। কিন্তু কোচ দেশঁর কাছ থেকে উৎসাহব্যাঞ্জক বার্তা পাননি। এবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণও এরপর ফিরিয়েছেন। এই আমন্ত্রণ ছিল কাতারে গিয়ে খেলা দেখার। কিন্তু প্রেসিডেন্টের মুখের উপর না বলে দেওয়ার পর ফ্রান্স দলে তিনি আর সুযোগ পাবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

২০০৭-এ ফ্রান্স দলে ঢোকার পর থেকে ২০১৫ পর্যন্ত টানা খেলেছেন বেঞ্জিমা। কিন্তু এরপর নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন বেঞ্জেমা।

আরও পড়ুন:পরপর ট্রফি জয় হল না, ঝুলিতে এল গোল্ডেন বুট, হারের পর অবশেষে মুখ খুললেন এমবাপে

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...