Sunday, June 28, 2026

বিশ্বকাপের আসল ট্রফি দেশে নিয়ে যেতে পারবেন না মেসিরা, কেন জানেন?

Date:

Share post:

৩৬ বছর পর বিশ্বকাপ জয় আর্জেন্তিনার। স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। উৎসবের চেহারা নিয়েছে গোটা আর্জেন্তিনা দেশ। তবে ট্রফি জয় হলেও, ট্রফি নিয়ে দেশে যেতে পারবেন না মেসি, ডি মারিয়ারা। আসল ট্রফির বদলে নিয়ে যাবেন ব্রোঞ্জের তৈরি একটি প্রতিমূর্তি।

ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জেতার পরেও ট্রফি নিজেদের কাছে রাখতে পারে না কোন জয়ী দল। আসল ট্রফির বদলে জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেবে ফিফা। সেই ব্রোঞ্জের ট্রফিটি থাকে জয়ী দলের কাছে। আসল ট্রফি চলে যায় সুইজরল্যান্ডের জুরিখে। সেখানে ফিফা বিশ্ব ফুটবল মিউজিয়ামে রাখা হয় সেই আসল ট্রফি।

বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার নিয়মে ছিল কোনও দেশ তিনবার বিশ্বকাপ জিতলে তাদের দিয়ে দেওয়া হবে আসল ট্রফিটি। ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।  সেই সময় আসল জুলে রিমে ট্রফি দেওয়া হয়েছিল সেলেকাওদের। কারণ সেই সময় ফিফার প্রাক্তন প্রেসিডেন্ট জুলে রিমের নামেই নামকরণ হয়েছিল মহাযুদ্ধের ট্রফির। যা ছিল ব্রাজিল ফুটবল সংস্থার প্রধান কার্যালয়ে। কিন্তু ১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর সেই ট্রফি চুরি হয়ে যায়। সেটা আর ফেরত পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মনে করা হয় সেই ট্রফির সোনা গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। পরে শুধু পাওয়া গিয়েছিল ট্রফির নীচের অংশটি। যেটা সোনার নয়। সেই অংশটিও রাখা আছে সুইজারল্যান্ড ফুটবল মিউজিয়ামে। সেই ঘটনার পর থেকে কোনও জয়ী দেশকে আসল ট্রফি দেওয়া হয় না। দেওয়া হয় বিশ্বকাপ ট্রফির প্রতিমূর্তি।


 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...