Sunday, June 7, 2026

উত্তরপ্রদেশে প্রতিদিন গড়ে যৌ*ন হেনস্তার শিকার ৪ শিশু, তালিকার শীর্ষে লখনউ

Date:

Share post:

প্রতিদিন গড়ে চারজন করে মেয়ে যৌ*ন নির্যাতনের শিকার হয়! চাঞ্চল্যকর এই তথ্য সামনে এলো যোগীরাজ্যে! সম্প্রতি এক ব্যক্তির করা তথ্য জানার অধিকার আইনে (Right to Information Act) এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

উত্তরপ্রদেশের এক শিশুকর্মী নরেশ পারস সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি আরটিআই করেন ৷ যেখানে তিনি জানতে চান, জেলাগুলিতে শিশুদের ওপর যৌ*ন নির্যাতনের তথ্য সম্পর্কে। আর সেই আরটিআই রিপোর্টে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত ৭ বছরে ১১ হাজার ৯০২টি শিশুদের বিরুদ্ধে যৌ*ন নির্যাতনের মামলা নথিভুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, প্রতিদিন চারজন করে শিশু কন্যা যৌ*ন নির্যাতনের শিকার হয়েছে রাজ্যে। তথ্য অনুসারে, শিশুদের বয়স অনুযায়ী নথিভুক্ত যৌ*ন নির্যাতনের ক্ষেত্রে রাজধানী লখনউ গত ৭ বছরে শীর্ষে রয়েছে। লখনউতে ৮০০টিরও বেশি শিশুর যৌ*ন নির্যাতন মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পিলিভিট ৷ সেখানে ৭৫০টি মামলা দায়ের করা হয়েছে ৷ তৃতীয় স্থানে রয়েছে বিজনৌর ৷ সেখানে ৫৮৯টি এবং মহারাজগঞ্জে ৪৮৯টি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে সবুজ বাজির উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...