Monday, April 6, 2026

অভিষেকের কড়া নির্দেশের জের! পদত্যাগ খড়্গপুর পুরসভার চেয়ারম্যানের

Date:

Share post:

পদত্যাগ করলেন খড়্গপুর পুরসভার (Kharagpur Municipality) চেয়ারম্যান প্রদীপ সরকার। একাধিক অভিযোগের কারণে খড়গপুর পুরসভার চেয়াম্যান পদ থেকে সোমবারই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা কো অর্ডিনেটর অজিত মাইতি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন। সূত্রের খবর, খড়গপুর পুরসভার ২৫ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে ২০ জনই প্রদীপের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন প্রদীপ সরকার।

চেয়ারম্যান প্রদীপের বিরুদ্ধে দলীয় কাউন্সিলররাই সমাজবিরোধীদের দিয়ে পুরসভার জনপ্রতিনিধিদের হুমকি, তাঁদের বাড়ি ঘেরাও করার চেষ্টার অভিযোগ দায়ের করেছে টাউন থানায়। রয়েছে দুর্নীতির অভিযোগও। এরপরই সোমবার অভিষেক খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ ছাড়ার জন্য প্রদীপ সরকারকে নির্দেশ দিয়েছেন বলে জানান অজিত মাইতি।

২০২২ সালের এপ্রিল থেকে খড়্গপুর পুরসভার পুরপ্রধানের দায়িত্ব নেন প্রদীপ। তার আগে ২০১৫ সালে পুরভোটে জয়ী হয়ে প্রথম বার পুরপ্রধান হন তিনি। পরে ২০১৯ সালে বিধানসভা উপনির্বাচনে জয়ের পরও তিনি এই পদে ছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিরণের কাছে হেরে যান প্রদীপ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...