Saturday, June 27, 2026

চৈতালির বাড়িতে তালা! কম্বলকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ আসানসোলের বিজেপি কাউন্সিলরের দেখা পেল না পুলিশ

Date:

Share post:

কম্বল বিপর্যয়ে জিজ্ঞাসাবাদের জন্য আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির বাড়িতে গেল পুলিশ। তবে তাঁর ফ্ল্যাটের দরজায় তালা থাকায় ঘণটা খানেক বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকতে হয় পুলিশ আধিকারিকদের। নোটিশ দিয়েও তাঁর দেখা পেল না পুলিশ।

 

আরও পড়ুন:আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্র পত্নীকে নোটিশ পুলিশের! মঙ্গলেই জিজ্ঞাসাবাদ

 

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ২) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে যান। জিতেন্দ্রর স্ত্রী আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালিকে জিজ্ঞাসাবাদ চেয়ে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু ফ্ল্যাট তালাবন্ধ থাকায় পুলিশ আধিকারিকরা বাড়িতে প্রবেশ করতে বাধা পান। বেশ কিছুক্ষণ বাড়ির সামনেই অপেক্ষা করেন পুলিশ আধিকারিকরা। এরপর ফিরে যেতে হয় তাঁদের।

আসানসোলে শুভেন্দু অধিকারীর শীতবস্ত্র (পড়ুন কম্বল) বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে উঠেছে। ওই ঘটনায় এক ডেকরেটর সহ ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।এফআইআরে নাম রয়েছে কম্বল বিতরণী অনুষ্ঠানের উদ্যোক্তা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিও। সেই অভিযোগের ভিত্তিতেই চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কার্যত খালি হাতেই ফিরতে হয় পুলিশকে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...