Tuesday, March 24, 2026

হাঁসখালিকাণ্ডে অর্থ সাহায্য পেল ধর্ষি*তার পরিবার

Date:

Share post:

হাঁসখালির নির্যাতিতার পরিবারকে অর্থসাহায্য দেওয়ার ব্যাপারে কাজ কত দূর এগিয়েছে, তা মঙ্গলবারের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যার জবাবে মঙ্গলবার লিগাল এড জানিয়েছে, তারা সোমবারই ওই অর্থ সাহায্য পৌঁছে দিয়েছে হাঁসখালির নির্যাতিতার পরিবারকে।হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার পরিবারের হাতে তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকা। মঙ্গলবার আদালতকে এ কথা জানিয়েছে সংস্থাটি। হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে তারা জানিয়েছে, সোমবারই ক্ষতিপূরণ হিসাবে ওই পরিবারকে ৫ লক্ষ টাকা দিয়েছে তারা।

গত ৪ এপ্রিল নদিয়ার হাঁসখালিতে অধুনা বহিষ্কৃত এক তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে নবম শ্রেণির এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরের দিনই ওই কিশোরীর মৃত্যু হয়। যা নিয়ে সে সময় রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল। পরে এই নিয়ে তিনটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। যার মধ্যে দু’টি মামলার বিষয় ছিল নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য করার বিষয়ে।

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...