Monday, April 6, 2026

রবি মরশুমে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ৯১ লক্ষের বেশি কৃষককে আর্থিক সাহায্য: সূচনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় চলতি রবি মরশুমে বর্গাদার-সহ ৯১ লক্ষ কৃষককে ২ হাজার ৫৫৫ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার, নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি জানান, গত খারিফ মরশুমে ৮৯ লক্ষ কৃষককে ওই প্রকল্পের আওতায় ২৪৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ৩০ লক্ষ সুবিধাভোগীকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। সূচনার পর থেকে এ পর্যন্ত ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সরাসরি মোট ১২৫০০ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের মৃত্যুজনিত কারণে ৬৭ হাজার কৃষক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে ১৩৫২ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২০১৮-১৯ আর্থিক বছরের শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষক, ভাগচাষী এবং বর্গাদারদের অর্থ সাহায্য করা হয়। এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে নতুন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তাদের প্রতি বছর ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয়। তার নিচে থাকা জমির মালিকদের জমির আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা করে অর্থ সাহায্যের সংস্থান রয়েছে।

 

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...