Monday, April 13, 2026

বিজেপির দুই ভাড়াটে সেনা কংগ্রেস-সিপিআইএম: বিরোধীদের এক তিরে বিঁধলেন তৃণমূল মুখপাত্র

Date:

Share post:

কংগ্রেস-সিপিআইএম (Congress-CPIM) জোট করে যতই বিজেপি (BJP) বিরোধী কথা বলুক না কেন আসলে তারা পদ্ম শিবিরেরই দুই ভাড়াটে সেনা। বুধবার, মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুরের গ্রন্থাগার মাঠের সভা থেকে বিরোধীদের এক তিরে বিঁধলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মালদহবাসীকে সতর্ক করে তিনি বলেন, বিজেপি যেখানে একা পারছে না। তাই যেখানে ঢুকতে পারছে না, সেখানে তাদের দুই ভাড়াটে সেনা কংগ্রেস-সিপিআইএমকে দিয়ে তৃণমূলকে রোখার চেষ্টা করছে। এদের নিয়ে সাবধানে থাকবেন।

এদিন হরিশ্চন্দ্রপুরের সভায় ছিল উপচে পড়া ভিড়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার প্রধান বক্তা ছিলেন কুণাল ঘোষ। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপির পাশাপাশি কংগ্রেস ও CPIM-কে জেলায় শূন্য করে দিতে হবে। বলেন, সামনেই পঞ্চায়েত ভোট। এরপরই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতাতে হবে। আপনাদের সমর্থনেই ২০২৪ সালের ১৫ অগাস্ট দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে একটা সরকার গঠিত হবে। আমরা ইন্দিরা গান্ধীকে সম্মান করি। রাজীব গান্ধীকেও সম্মান করি। কিন্তু এই কংগ্রেস তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। এ রাজ্যে সিপিএম নির্বিচারে কংগ্রেস কর্মীদের খুন করেছে। সেই সিপিএমের সঙ্গেই কংগ্রেস এখন হাত মিলিয়েছে। তাই বাংলার মানুষ দু’দলকেই বিধানসভায় শূন্য করে দিয়েছে। এখন দুজন মিলে বিজেপির ভাড়াটে সেনা হয়েছে। যেখানে বিজেপি নেই সেখানে তাঁদের অক্সিজেন দিচ্ছে। ওদের একটাও ভোট দেবেন না। তাহলেই বিজেপির হাত শক্ত হবে।

যেদিন ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তীব্র আক্রমণ করেন কুণাল। বলেন, “শুভেন্দু একটা ধান্দাবাজ। অমিত শাহের সিবিআই ওর নামে এফআইআর করেছিল। সেখানে থেকে বাঁচতে এখন অমিত শাহদেরই জুতো পালিশ করছে। সারাদিন ভুলভাল বকছে। রোজই একটা করে তারিখ দিচ্ছে। এসব লোকের কথায় কী প্রতিক্রিয়া দেব? শুভেন্দুর মতো ধান্দাবাজ আবার দেখবেন কোন দিন বিজেপি ছেড়ে অন্য কোথায় চলে গিয়েছে। তবে শুভেন্দু হল জলঢোড়া, আর দিলীপ ঘোষ হল আসল বিষ। উনি আরএসএসের লোক। ওকে পেলে কোথাও ছাড়বেন না। দেখলেই কালো পতাকা দেখাবেন।”

কুণাল ছাড়াও সভায় বক্তব্য রাখেন মালদহ জেলা তৃণমূলের চেয়ারম্যান ও বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, রাজ্যের ক্ষুদ্র ও কুটীর শিল্পমন্ত্রী তাজমূল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা যুব তৃণমূল সভানেত্রী ও বিধায়ক চন্দনা সরকার, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৃণালিণী মাইতি, জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল-সহ জেলার নেতৃত্ব।

আরও পড়ুন- বিশ্বভারতীকে ১লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...