Sunday, February 22, 2026

বছরের শুরুতেই মমতার জনসংযোগ কর্মসূচি

Date:

Share post:

নিজেই এবার জনসংযোগে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই হবে মমতার জনসংযোগ কর্মসূচি। তৃণমূলের সব সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মমতা। উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হবে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, ওইদিনই দলে নতুন যোগদানের সম্ভাবনা রয়েছে। ফের একবার গেরুয়া শিবির থেকে দলবদল করে কেউ ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন কিনা, সেটাই এখন দেখার।

দুর্নীতি নিয়ে বিজেপির পালের হাওয়া কাড়তে এই বৈঠক বলে জানা গিয়েছে।আগামী ২ জানুয়ারি জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মমতা।পঞ্চায়েতের আগে জনসংযোগে জোর। নজরুল মঞ্চে এই বৈঠক হওয়ার কথা। বৈঠকে জনপ্রতিনিধিদের নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।

গত বছর ৮ই জানুয়ারি এমনই এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও তৃণমূলের সব সাংসদ বিধায়করা উপস্থিত ছিলেন।চলতি বছরের মে মাসে নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার কথা ছিল। সেই কর্মসূচি বছরের শুরুতেই ঘোষণা করা হতে পারে।এই সংক্রান্ত একটি ফর্ম ইতিমধ্যেই বিধায়ক সাংসদদের কাছে পাঠানো শুরু হয়েছে।

এই বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তৃণমূল সারা বছর মানুষের সঙ্গে থাকে। জেলায় জেলায় নেতা-নেত্রীরা মানুষের কাছে যাচ্ছেন। জনসংযোগ কর্মসূচি চলছে। যদি নতুন কিছু ঘোষণা থাকে সেক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথা সময় তা প্রকাশ করবেন।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...