Tuesday, June 9, 2026

না পুরুষ, না নারী: মোদিকে উদ্দেশ্য করে বিতর্কিত টুইট কীর্তি আজাদের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) উদ্দেশ্য করে তৃণমূল(TMC) নেতা কীর্তি আজাদের(Kirti Azad) টুইট ঘিরে তুঙ্গে বিতর্ক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘লিঙ্গবৈষম্যমূলক’ মন্তব্য করা হয়েছে বলে সরব বিজেপি। আজাদের এহেন মন্তব্য নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে বিজেপি (BJP)।

সম্প্রতি মেঘালয় সফরে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় আদিবাসীদের প্রচলিত পোশাক পরে বক্তৃতা দেন তিনি। অনেকটা আলখাল্লা ধরনের এই পোশাক। মোদির পরিহিত সেই পোশাকের ছবি দিয়েই বিতর্কিত টুইট করেন তৃণমূল নেতা তথা ক্রিকেটার কীর্তি আজাদ। মোদির সেই পোশাক পরিহিত এক মহিলার ছবি মোদির ছবির পাশে দিয়ে তৃণমূল নেতা লেখেন, “না নারী, না পুরুষ। তিনি শুধু ফ্যাশনের পূজারী।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এহেন মন্তব্যের টুইট প্রকাশ্যে আসার পর শুরু হয় বিতর্ক। আজাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠে বিজেপি।

বিজেপির তফসিলি মোর্চার (ST Morcha) তরফে টুইট করে বলা হয়,”আপনি তফসিলিদের অপমান করছেন। আপনার এবং আপনার দলের অবশ্য তফসিলিদের অপমান করার অভ্যাস আছে। আপনার বিরুদ্ধে দলিত আইনে মামলা হওয়া উচিত।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও (Himanta Biswasarma) আসরে নেমেছেন। তিনি আবার টুইট করে বলেছেন,”যেভাবে কীর্তি আজাদ আদিবাসীদের অপমান করছেন সেটা দুঃখজনক। এটা মেঘালয়েরও অপমান। তৃণমূলের উচিত দ্রুত নিজেদের অবস্থান এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া।” অবশ্য আজাদ নিজে এই টুইট প্রসঙ্গে জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে অপমান করতে চাননি। তিনি শুধু বলতে চেয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্যাশন পছন্দ করেন। এবং ভাল পোশাক পরার কোনও সুযোগ ছাড়েন না।

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...