Tuesday, June 9, 2026

‘আমি আপনার চাকর নই’ বিমানযাত্রীর অভদ্র আচরণের যোগ্য জবাব দিলেন বিমান সেবিকা

Date:

Share post:

বহুক্ষণ ধরেই যাত্রীর প্রশ্নের শান্তভাবে উত্তর দিচ্ছিলেন। সঙ্গে বোঝানোরও চেষ্টা করছিলেন বিমানসেবিকা। কিন্তু বিমানসেবিকার কোনও কথা পাত্তাই দিতে নারাজ একগুয়ে যাত্রী। উল্টে খাবার প্রসঙ্গে বিমানসেবিকাকে ‘চাকর’ বলে সম্বোধন করেন অভদ্র যাত্রী। আর তারই যোগ্য জবাব দেন বিমানসেবিকা। উত্তরে বিমানসেবিকা বলেন, ” আমি আপনার চাকর নই”।

আরও পড়ুন:তৃণমূল কর্মীকে খু*নের দায়ে প্রাক্তন সিপিএম বিধায়ক-সহ ৩জনের আমৃ*ত্যু কারাদণ্ড

ইস্তাম্বুল থেকে দিল্লিগামী ইন্ডিগো সংস্থার আন্তর্জাতিক বিমানে খাবার নিয়ে যাত্রী ও বিমানসেবিকার এই বাদানুবাদ তৈরি হয়। এই বাদানুবাদের ভিডিওটি ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে একজন যাত্রী এবং বিমানসেবিকাকে তর্ক করতে দেখা গিয়েছে।

এই পুরো বিষয়টি নিয়ে ইন্ডিগো এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে , ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে  তারা। এদিকে ভিডিওটি শেয়ার করার সময়, বিমান যাত্রী গুরপ্রীত হান্স টুইট করেছেন, “তিনি দুর্ভাগ্যবশত ইন্ডিগো ফ্লাইটে একটি টিকিট বুক করেছিলেন। আন্তর্জাতিক ফ্লাইটে খাবারের ব্যবস্থা রয়েছে। এয়ার হোস্টেসের কাছ থেকে স্যান্ডউইচ চাওয়ার পরই শুরু হয় বিতর্ক।”
অন্যদিকে, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যিনি শেয়ার করেছেন তার দেওয়া বয়ান অনুসারে জানা গিয়েছে, খাবারকে কেন্দ্র করে বচসার এই ঘটনাটি ঘটেছে।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...