Tuesday, June 9, 2026

শনিবার বাগানের সামনে নর্থইস্ট ইউনাইটেড, প্রতিপক্ষকে সমীহ জুয়ানের

Date:

Share post:

শনিবার আইএসএলের পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টেবিলের লাস্ট বয় নর্থইস্ট ইউনাইটেড। এখনও পযর্ন্ত লিগে এক পয়েন্ট অর্জন করতে পারেনি নর্থইস্ট। তবুও শনিবারের ম‍্যাচকে হালকাভাবে নিচ্ছন না বাগান কোচ জুয়ান ফেরান্দো। এই ম‍্যাচ নিয়ে বাগান কোচ বলেন, অনেকেই ভাবছেন ম্যাচটি সহজ হবে।

এদিন ফেরান্দো বলেন, “অনেকেই ভাবছেন ম্যাচটি সহজ হবে। তবে ম্যাচটি মোটেও সহজ হবেনা। আমার ফুটবলাররা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে। তারা ম্যাচে কিছু করে দেখাতে চায়। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার।

নিজের ফুটবলার দের প্রতি ভরসা রাখছেন ফেরান্দো। শুধু তাই নয় বাগান কোচ মনে করছেন মরশুম শেষে লীগ টেবিলে শীর্ষে থাকবে মোহনবাগান। এই নিয়ে ফেরান্দো বলেন, “আমি দলের উপর ভরসা রাখছি। এটিকে মোহনবাগান দলই মরশুম শেষে লিগ শীর্ষে থাকবে। নর্থইস্ট ভালো লড়াই করবে ফলে ম্যাচটি কঠিন হবে।”

৪ বিদেশি নিয়ে আইএসএলের ম্যাচ খেলা কঠিন বলে জানান জুয়ান। এই নিয়ে জুয়ান বলেন, “প্রায় প্রতিটি দলই ৬ বিদেশি নিয়ে খেলছে সেখানে আমরা ৩ বিদেশি নিয়েও খেলেছি। তবে দলের প্রতি আমার ভরসা আছে। এটিকে মোহনবাগান দলে কোনও দেশি-বিদেশি বিভেদ নেই। গোটা দল একসঙ্গে পরিশ্রম করছে।”

আরও পড়ুন:শুধু টাইব্রেকারে সেভ নয়, গোল নিয়ে মেসিদের সঙ্গে আলোচনাও করেন মার্টিনেজ

 

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...