Tuesday, June 9, 2026

শুধু টাইব্রেকারে সেভ নয়, গোল নিয়ে মেসিদের সঙ্গে আলোচনাও করেন মার্টিনেজ

Date:

Share post:

গত রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স করেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁর দুরন্ত সেভ ৩৬ বছর পর কাপ এনে দিয়েছে নীল-সাদার দলকে। তবে শুধু গোলপোস্টের নীচে নয়, মেসি-দিবালাকেও টাইব্রেকারে গোল করাতে নাকি সাহায্য করেছেন মার্টিনেজ। এমনটাই জানালেন পাওলো দিবালা।

এক সাক্ষাৎকার দিবালা বলেন,” যখন আমাকে পরিবর্ত হিসাবে নামানো হল তখন আমি জানতাম টাইব্রেকারের কথা মাথায় রেখে নামানো হচ্ছে। তাই যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করেছিলাম। আমি যখন পেনাল্টি নিতে যাই তখন বলটা অনেকটা দূরে ছিল। তাই বল আনতে যেতে হয়। মার্টিনেজ আমাকে বলেছিল, সোজা মারতে। কারণ তার আগের পেনাল্টি ওরা ফস্কেছিল। তাই মার্টিনেজের বিশ্বাস ছিল যে লরিস যেকোনও এক দিকে ঝাঁপাবে। আমি প্রথমে ভেবেছিলাম লরিসের বাঁ দিক দিয়ে মারব। সে দিকেই ও ঝাঁপিয়েছিল। কিন্তু মার্টিনেজের কথা মাথায় রেখে শেষ মুহূর্তে সোজা মারি। ও ঠিক কথাই বলেছিল।”

এখানেই না থেমে দিবালা আরও বলেন,” টাইব্রেকার শুরু হওয়ার আগে যে আমাদের ৫ জনের সঙ্গে কথা বলেছিল মার্টিনেজ। লরিস কোন দিকে ঝাঁপাতে পারে, ওর চিন্তাভাবনা নিয়ে নিজের মত দিয়েছিল। মার্টিনেজের পরামর্শ আমরা সব সময় মানি। কারণ, টাইব্রেকারে ওর ধারণা বেশির ভাগ ক্ষেত্রেই মিলে যায়। ফাইনালেও সেটাই হয়েছে।”


 

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...