Wednesday, March 4, 2026

ছাত্রদের অনেক ক্ষতি হয়েছে, অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না : মন্তব্য বিচারপতি বসুর

Date:

Share post:

শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে এ বার কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। দুর্নীতির জেরে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আর হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করলেন তিনি। গ্রুপ ডি-র চাকরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে তদন্ত। তাতে ওএমআর শিট বিকৃত করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার তা নিয়ে কড়া অবস্থান নিলেন  বিচারপতি। বেআইনি ভাবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নামের তালিকা তুলে দিতে পর্ষদকে সময় দিলেন তিনি।আর তাতেই এ দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বলতে শোনা যায় বিচারপতিকে। তিনি বলেন, “দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর নয়। অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না।”

এ দিন নবম-দশমের ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। সবাই যাতে ওএমআর শিট দেখতে পারেন, তার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর তাতেই তাঁকে বলতে শোনা যায়, দেওয়াল ভেঙে ফেলা হোক।

এর আগে, প্রযুক্তিগত কারণ দেখিয়ে ওএমআর শিট আপলোড করতে সমস্যা হচ্ছে বলে জানায় স্কুল সার্ভিস কমিশন। ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন এসএসসি সচিব অর্ণব চট্টোপাধ্যায়। সেই সময়ও বিচারপতিকে বলতে শোনা যায়, “কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়। কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়।”

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...