Tuesday, June 9, 2026

বছর শেষেই বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা !

Date:

Share post:

বছর শেষেই বাংলার বুকে পথ চলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat Express)? পূর্ব রেলের (Eastern Railway) তোড়জোড় দেখে অন্তত এমনটাই মনে করছেন অনেকে। সূত্রের খবর বছরের শেষেই বন্দে ভারত এক্সপ্রেস ( Vande Bharat Express) ছুটবে বাংলার বুকে। রাজ্যে প্রথম বন্দে ভারত ট্রেন চলার কথা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (Howrah to NJP)পর্যন্ত।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর (Ekalabya Chakraborty)কথায় এই ঘটনার সত্যতার আভাস মিলেছে। বন্দে ভারতের জন্য যে বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন, সেই কাজ প্রায় শেষ। হাওড়া স্টেশনের রেল ইয়ার্ডের ঝিল সাইডে গেলেই তার দেখা মিলছে । একলব্য চক্রবর্তী বলছেন বন্দে ভারতের ৬ নম্বর রেকটি পাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ হবে। মনে করা হচ্ছে ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে পারে বাংলার প্রথম বন্দে ভারতের। এখনও পর্যন্ত ভাড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত না হলেও অন্যান্য ট্রেনের চেয়ে যে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া খানিকটা বেশিই হবে তেমনটাই মনে করা হচ্ছে। এর আগে দেশের ৫ জায়গা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু হয়েছে । বাংলায় যে রুট ঠিক হয়েছে সেখানে ঠিক কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে তা এখনও স্পষ্ট নয়। তাহলে কি এবার বন্দে ভারত চলার ক্ষেত্রে ষষ্ঠতম স্থান হিসাবে বাংলার নামটাই উঠে আসবে, এখন সেই নিয়েই চলছে জল্পনা।

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...