Friday, March 6, 2026

বেড নেই! নেই পর্যাপ্ত ওষুধ! ভয় ধরাচ্ছে চিনের কোভিড পরিস্থিতি

Date:

Share post:

কয়েক দিন ধরেই চিনে হু হু করে বেড়েছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতির অবনতি হচ্ছে।কোভিড কবলিত চিনের পুরনো ছবি আবারও দেখা যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে মর্গে। সম্প্রতি চিনে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডের সমস্ত শয্যা ভর্তি। কিছু কোভিড আক্রান্ত রোগীরা শুয়ে রয়েছেন ওয়ার্ডের মেঝেতে। সেখানেই তাঁদের দেওয়া হয়েছে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাকসিনেশন)। এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশের ছবি। এর জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও।

আরও পড়ুন:কোভিডের দাপটে বেসামাল চিন! নতুন বছরেই বহু প্রানহানির আশঙ্কা  

সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছে চিনের চনকিং শহরের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের ওয়ার্ডে বেশ কয়েক জন চিকিৎসক, নার্স রয়েছে। মেঝেতে সারি সারি দিয়ে শুয়ে রয়েছে রোগী। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

করোনাভাইরাস সংক্রমণ রুখতে যে কঠোর নীতি চালু ছিল,তা গণবিক্ষোভের মুখে পড়ে শিথিল করেছিল চিন। এরপর সেখানে বাড়তে শুরু করে কোভিড সংক্রমণ। কোভিডের যে উপরূপটি চিনের এই নয়া বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে, সেটি হল বিএফ.৭। চিকিৎসকরা জানিয়েছেন, এই উপরূপটি আগের উপরূপগুলির তুলনায় অনেক বেশি সংক্রামক। গত ৪ অক্টোবর মঙ্গোলিয়ায় প্রথম এই কোভিডের উপরূপটির সন্ধান মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে, মূলত এই উপরূপটির দাপাদাপির কারণেই চিনের হাসপাতালগুলি প্রায় ভর্তি হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, চিনের মর্গগুলি মৃতদেহে উপচে পড়ছে। রীতিমতো লাইন দিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে। কোভিড পরীক্ষার জন্য প্রয়োজনীয় অ্যান্টিজেন টেস্ট কিটও অমিল চিনে। জ্বরে আক্রান্ত মানুষরা কোভিড পরীক্ষার জন্য দোকানে টেস্ট কিট কিনতে গিয়েও তা পাচ্ছেন না। দোকানগুলির সামনে লিখে দেওয়া হয়েছে, “সব অ্যান্টিজেন টেস্ট কিট বিক্রি হয়ে গিয়েছে।”হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বৃহস্পতিবার জানিয়েছেন, চিনের কোভিড পরিস্থিতির কথা জানতে পেরে তিনি নিজেও উদ্বিগ্ন। সঠিক প্রতিষেধক ব্যবহার করার জন্য তিনি চিন প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন। এর পাশাপাশি তিনি চিন প্রশাসনের কাছে কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। চিনের কোভিড পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

spot_img

Related articles

একযোগে ৯ রাজ্যের রাজ্যপাল বদল! পদত্যাগের পর কী বললেন বোস

দেশজুড়ে রাজ্যপাল বদল। শুধুমাত্র ভোটমুখী বাংলাই নয় তালিমনাড়ু, হিমাচল প্রদেশ, লাদাখ-সহ মোট ৯ রাজ্যে রাজ্যপাল (Governor) বদল। বাংলার...

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...