Monday, April 6, 2026

আইপিএল-এর ইতিহাস, ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব, স্টোকসকে নিল চেন্নাই

Date:

Share post:

আজ কোচিতে বসেছে আইপিএল-এর মিনি নিলাম। সেই নিলামে নজির গড়লেন স‍্যাম কারেন। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার হলেন তিনি। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় কারেনকে কিনে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়ার নজির ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসের। রাজস্থান রয়্যালস তাঁকে কিনে নিয়েছিল ১৬.২৫ কোটি টাকায়।

এদিকে এদিন আইপিএল-এর ইতিহাসে সর্বকালের সবথেকে দামি অস্ট্রেলিয়ান ক্রিকেটার হলেন ক্যামেরুন গ্রিন। তরুণ অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় বেন স্টোকসকে নিল চেন্নাই সুপার কিংস।

এদিন আইপিএল ২০২৩-এর জন্য নিলাম শুরু হয়েছিল কেন উইলিয়ামসনকে দিয়ে। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স তাঁকে তাঁর বেস প্রাইস ২ কোটি টাকায় তুলে নেয়। অন‍্যদিকে ৮.২৫ কোটি টাকায় মায়াঙ্ক আগরওয়ালকে কেনে  সানরাইজার্স হায়দরাবাদ। ৫০ লক্ষ টাকায় অজিঙ্কে রাহানেকে তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে হ‍্যারি ব্রুককে কিনল সানরাইজার্স হায়দরাবাদ। ৫ কোটি ৭৫ লক্ষ টাকায় জেসন হোল্ডারকে তুলে রাজস্থান রয়‍্যালস। ১৬ কোটি টাকায় নিকোলাস পুরানকে নেয় লখনউ সুপার জায়েন্টস। ৫০ লক্ষ টাকায় জয়দেব উনাদকাটকে নেয় লখনউ। বেঙ্গালুরু তুলে নেয় বাঁহাতি পেসার রিচি টপলেকে। ইশান্ত শর্মাকে কিনে নিল দিল্লি ক‍্যাপিটলস। তিনি বিক্রি হলেন ৫০ লক্ষ টাকায়। ৯০ লক্ষ টাকায় উইকেটরক্ষক জগদীশনকে নিল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে মুকেশ কুমারকে কিনে নিল দিল্লি। ৬ কোটি টাকায় শিভম মাভিকে তুলে নিল গুজরাত। প্রথমে অবিক্রিত থাকলেও লিটন দাসকে তুলে নেয় কেকেআর।

এদিকে আইপিএল-এর মিনি নিলামে শুরুতেই অবিক্রিত রয়ে গেলেন জো রুট, শাকিব আল হাসান, অ্যাডাম জাম্পারা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...