Sunday, April 5, 2026

রাজ্যের স্বার্থে দিল্লিতে একাই দরবার করবে তৃণমূল! শুভেন্দুর ‘ডিগবাজিতে’ পাল্টা শোভনদেব

Date:

Share post:

বিজেপি প্রতিনিধি দলে যোগ না দিলে জানুয়ারিতে তৃণমূল (TMC) একাই রাজ্যের স্বার্থে দিল্লি (Delhi) গিয়ে দরবার করবে। শুক্রবার বিধানসভায় (Assembly) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhondeb Chatterjee)। উল্লেখ্য, রাজ্যের স্বার্থে গঙ্গা সহ নদী ভাঙনের (River Erosion) মত ইস্যুতে কেন্দ্রীয় সহায়তা পেতে দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল বিধানসভায় (Assembly)। নীতিগত ভাবে তাকে সমর্থন করেও নিজেদের অবস্থান থেকে পিছু হটে বিজেপি। আর সেই পরিপ্রেক্ষিতেই এদিন এমন মন্তব্য করেন শোভনদেব।

শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু (Subhendu Adhikari) আমায় বলেছিলেন, চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি এই বিষয়ে বিজেপির মতামত জানিয়ে দেবেন। কয়েকদিন অপেক্ষা করার পর আমি তাঁকে বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করেছি। কিন্তু কোনও যোগাযোগই করা যায়নি। যদি প্রস্তাবের কোনও অংশ নিয়ে তাদের আপত্তি থাকে, তাহলে তারা তা জানাতে পারত। আমরা বাদ দিয়ে দিতাম, কোনও অসুবিধা ছিল না। কিন্তু, মূল উদ্দেশ্য থেকে তো সরে আসা যায় না। সেই বিষয়ে আমরা সকলে সহমত হয়েছিলাম। কিন্তু, আজ বিরোধীদের দিক থেকে একটা অদ্ভূত নীরবতা দেখা যাচ্ছে। এটা সংসদীয় বা পরিষদীয় রাজনীতির ক্ষেত্রে খুব বেমানান।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি আমাকে একটি চিঠি দিয়েছেন। তাতে তিনি জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও বিরোধীদের থেকে তিনি কোনও সদুত্তর পাচ্ছেন না। বিরোধীদের সহযোগিতা পাচ্ছেন না। আমরা দেখছি কী করা যায়, এই বিষয়ে চিন্তা ভাবনা করব আমরা।

উল্লেখ্য, চলতি মাসেই পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩০ ডিসেম্বর ‘নমামি গঙ্গে’ (Namami Gange) সংক্রান্ত একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

 

 

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...