Saturday, April 4, 2026

সাতসকালে শহরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত তরুণী

Date:

Share post:

প্রতিদিনের মতোই অ্যাপ বাইকে চেপে অফিসে যাচ্ছিলেন তরুণী। আচমকাই বাইকটিতে ধাক্কা মারে একট ডাম্পার। তার জেরেই বাইক থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়েন আরোহী তরুণী। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:সাতসকালে দুর্ঘটনা! নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ির ধাক্কা

শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বেহালার এসএন রায় রোডে। জানা গেছে, মৃত তরুণী পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ১ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম মৌলি অধিকারী। কর্মসূত্রে কলকাতায় থাকতেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইকটিকে ধাক্কা মারে লরিটি। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালকও। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...