Wednesday, March 18, 2026

ফের পিছলো অনুব্রতর জামিন মামলার শুনানি

Date:

Share post:

হতাশ অনুব্রত মণ্ডল, জামিন না মেলায় আপাতত শ্রীঘরেই অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)অনুব্রতর (Anubrata Mondal)গ্রেফতারি সংক্রান্ত নথি এখনো তাঁর আইনজীবী কপিল সিব্বলকে (Kapil Sibbal) হস্তান্তর করেনি। শুক্রবারের মধ্যেই মধ্যেই সেই নথি দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পাশাপাশি রাজ্যকে এই মামলায় যুক্ত করার কথা বলেছে হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (Jaymalya Bagchi)এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের (Ajay Kumar Gupta) ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি ৩ জানুয়ারি। ফলে মিলল না জামিন (Anubrata Mondal Bail Case), আপাতত জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)।

অনুব্রত মন্ডলের আইনজীবী কপিল সিম্পল আদালতে জানিয়েছিলেন গরু পাচার মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে, কিন্তু সিবিআই বলছি তদন্ত এখনও চলছে। তিনি বলেন তার মক্কেল অনুব্রত মণ্ডলের তদন্তের সঙ্গে যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও যোগাযোগ নেই তা জানিয়েছিলেন নিম্ন আদালতের বিচারকও। তিনি এই মামলার সাক্ষী মাত্র তাহলে তাঁকে কেন জেলে আটকে রাখা হয়েছে? এর উত্তরে জয় মাল্য বাগচি জানান অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ আছে। সিবিএস এর তরফ থেকে বলা হয় এনামুল হকের সঙ্গে অনুব্রতর ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য প্রমাণ রয়েছে। তাই আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। যেহেতু সিবিআই এখনও কোনও নথি অনুব্রত আইনজীবীকে হস্তান্তর করতে পারিনি তাই ফের শুনানি পিছিয়ে দেওয়া হল।

 

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...