Thursday, March 19, 2026

স্কুলে মুসলিম প্রার্থনা সঙ্গীত গাওয়ায় যোগীরাজ্যে সাসপেন্ড প্রিন্সিপাল, অভিযোগ দায়ের

Date:

Share post:

স্কুলে মুসলিম প্রার্থনা সঙ্গীত গাওয়ার অপরাধ। ঘটনার জেরে সাসপেন্ড (Suspend) হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক স্কুলের প্রিন্সিপাল (Principal)। যোগীরাজ্যের বরেলিতে অবস্থিত ওই স্কুলের পড়ুয়াদের গাওয়া ‘মেরে আল্লাহ বুরাই সে বাঁচানা মুঝকো’ গানটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। আর এমন ভিডিও সামনে আসার পরই শুরু হয় বিতর্ক। এরপরই স্কুলের প্রিন্সিপালকে সাসপেন্ড (Suspend) করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে পড়ুয়ারা ‘লব পে আতি হ্যায় দুয়া বনকে তমন্না মেরি’ গানটি গাইছে। গানটি বিখ্যাত উর্দু কবি মহম্মদ ইকবালের লেখা।

কিন্তু কী করে হিন্দুদের স্কুলে মুসলিম ভক্তিগীতি গাওয়া হল, এই প্রশ্ন তোলে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। তাঁদের অভিযোগ, এর ফলে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। পাশাপাশি অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে ওই স্কুলের পড়ুয়াদের ধর্মান্তরিত করার চক্রান্তও হচ্ছিল বলে অভিযোগ আনা হয়। এদিকে অভিযোগ জমা পড়তেই অভিযুক্ত প্রিন্সিপাল নাহিদ সিদ্দিকিকে সাসপেন্ড করে যোগীরাজ্যের শিক্ষা দফতর। তাঁর বিরুদ্ধে এফআইআরও (FIR) দায়ের করা হয়েছে। তবে শুধু প্রিন্সিপালই নন, স্কুলের এক চুক্তিভিত্তিক শিক্ষক বজরুদ্দিনের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। তাঁদের বিরুদ্ধে স্কুলের পরিবেশ নষ্ট ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

তবে এই প্রথম নয়, এর আগেও উত্তরপ্রদেশের পিলভিট একটি স্কুলে গান গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই স্কুলের প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হয়েছিল। পাশাপাশি গত মাসে কর্ণাটকের উদুপিতে এক বেসরকারি স্কুলে আজান পড়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।

 

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...