Thursday, March 26, 2026

বিহারে ইট ভাটায় ভয়াবহ বিস্ফো*রণে মৃ*ত ৮, অন্তত ২৪ জন চাপা পড়ার আশঙ্কা

Date:

Share post:

ইটভাটায়(Brick Kiln) ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৮ জনের মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) চম্পারণ জেলার মতিহারিতে। বিস্ফোরণের(blast) ফলে ভেঙে পড়া চিমনির নিচে অন্তত ২৪ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ফলের মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মোতিহারির রামগড়বা থানা এলাকার নারিরগির অঞ্চলে একটি ইটভাটার চিমনিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় কমপক্ষে ৮জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন সাতজন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের অনেকেরই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিস্ফেরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়। ভেঙে পড়া ইটভাটা থেকে আহতদের উদ্ধার করছে পুলিশ এবং এসডিআরআফ। উদ্ধার করা হয়েছে নিহতদের দেহ।

দাবি করা হচ্ছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। এখনও ইটভাটায় চাপা পড়ে নিখোঁজ অন্তত ২৪ জন। তাঁদের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সূত্রের খবর, যাঁরা মারা গিয়েছেন তাঁদের বেশিরভাগই শ্রমিক।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...