Tuesday, June 23, 2026

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃ*ত্যুর অভিযোগ! তীব্র নিন্দা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর

Date:

Share post:

ফের বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর অভিযোগ। শনিবার ভোরে দিনাহাটার (Dinhata) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্ধায় ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রেম বর্মণ (Prem Barman)। বিএসএফের অভিযোগ, গরু পাচারের সময় ওই ব্যক্তির সঙ্গে বিএসএফের ঝামেলা বাধে। বিএসএফের উপর হামলা চালালে BSF পাল্টা গুলি চালায়। তখনই তাঁর মৃত্যু হয়। যদিও গরু পাচারের অভিযোগটি অস্বীকার করেছে পরিবার। তাদের দাবি, প্রেম বর্মণ চোরাচালানকারীর সঙ্গে যুক্ত নন। তিনি বেঙ্গালুরুতে কাজ করতেন বলে। সেখান থেকে ১০-১২ দিন হয় বাড়ি এসেছিলেন। দিনমজুরি করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, দেহটি দেখতে পর্যন্ত দেয়নি বিএসএফ।

মৃতের বাবা শিবেন বর্মন বলেন- “আমার ছেলে তামাক ক্ষেত দেখতে গিয়েছিল। সেই সময় বিএসএফ গুলি করে মেরেছে।” ছেলেকে এভাবে যারা মেরেছে তাদের কঠোরতম শাস্তি চেয়েছেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

এই মর্মান্তিক ঘটনায় বিএসএফের বিরুদ্ধে নিন্দায় সরব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তিনি বলেন, “সাধারণ মানুষকে গুলি করে মারা বিএসএফের এটা অভ্যাসে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে তার গায়ে গরু পাচারকারী বলে তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা ছেলে সে ভিন রাজ্য থেকে কয়েকদিন আগে ফিরেছে। আজকে সে জমিতে কাজ করতে গেছে। তাঁকে গুলি করে হত্যা করা হল।” যদি প্রেম গরু পাচার করতে গিয়েই থাকে, তাহলে বিএসএফ তাঁকে গ্রেফতার না করে গুলি করল কেন? বিএসএফের কি এভাবে গুলি করার এক্তিয়ার আছে? প্রশ্ন তোলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত বিএসএফের সম্বন্ধে চিন্তা ভাবনা করে তাদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা। না হলে সীমান্তবর্তী এলাকার মানুষ অশান্ত হয়ে উঠবেন বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...