Tuesday, June 16, 2026

Indian Railways: আপ পদাতিক এক্সপ্রেসের ধাক্কায় মৃ*ত্যু স্টেশন মাস্টারের

Date:

Share post:

ফের রেল দুর্ঘটনা (Rail accident)। এবার গদাধরপুরের স্টেশন মাস্টারের মৃ*ত্যুর ঘটনা সামনে এল। রেল সূত্রে খবর ইন্টারলকিং এর কাজ (Interlocking work) করার পর যখন ফিরছিলেন গদাধরপুরে স্টেশন মাস্টার (Gadadharpur Station Master) অজয় পাসয়ান (Ajay Paswan), তখনই পিছন থেকে ধাক্কা মারে আপ পদাতিক এক্সপ্রেস (Padatik Express)। ঘটনাস্থলে সাময়িক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। ট্রেনের গতির কারণে কোনভাবেই নিজেকে সামলাতে পারেন নি স্টেশন মাস্টার। কিন্তু ঠিক কী কারনে তিনি ওই লাইনের উপর দিয়ে হেঁটে আসছিলেন, যেখানে তিনি জানতেন আপ পদাতিক এক্সপ্রেসের আসার সময় হয়ে গেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রেলের তরফ থেকে এই দুর্ঘটনার প্রসঙ্গে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

এই প্রথম নয় এর আগেও বারবার খবরের শিরোনামে এসেছে পদাতিক এক্সপ্রেস। চলতি বছরের জুলাই মাসে জলপাইগুড়ি রোড স্টেশনের কাছে আচমকায় জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যদিও বড় দুর্ঘটনা ঘটার আগেই বিষয়টির রেল কর্তৃপক্ষের নজরে আসে। ফের একবার বছরের শেষেও পদাতিক এক্সপ্রেসে দুর্ঘটনা।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...