Tuesday, June 23, 2026

গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড! দমকলের তৎপরতায় রক্ষা

Date:

Share post:

গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড। দমকলের তৎপরতয় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শনিবার, দুপুরে পাটুলির বৈষ্ণবঘাটায় গ্যাসের গোডাউনের কাছে সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে আগুন (Truck Fire) লাগে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর, আগুন লাগার সময় ট্রাকে ১৭২টি এলপিজি (LPG) সিলিন্ডার ছিল। ঘনবসতি অঞ্চলে ওই সিলিন্ডারগুলিতে আগুন লাগলে ভয়াবহ পরিস্থিতি হতে পারত। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। হাত লাগান স্থানীয়রাও। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে হয়। দমকলের তরফে জানানো হয়েছে, ১৭২টি সিলিন্ডারেই গ্যাস ভরা ছিল। ট্রাকে লোডিং আনলোডিং চলছিল। সেই সময়ই আগুন লাগে। গাড়ির শর্টসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সিলিন্ডার ওঠানো-নামনোর সময় ওইখানেই গ্যাস জ্বালিয়ে রান্না করেন চালক-খালাসিরা। রান্না করার সময়ই কোনওভাবে গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে বলে অভিযোগ তাঁদের। চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করছে পাটুলি থানার পুলিশ।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...