Wednesday, June 24, 2026

প্রকাশিত হল সাহিত্যিক পার্থসারথি রায়ের লেখা বই ‘শিল্পীসত্তা সৌমিত্র চট্টোপাধ্যায়’

Date:

Share post:

কিংবদন্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) জীবন ও কর্ম নিয়ে আজও কৌতূহল সিনেপ্রেমীদের (Movie Lovers)মধ্যে। শিল্পীর জীবনের প্রতিটি আঙ্গিকে রয়েছে শিক্ষার রসদ। এবার সেই সবকিছুকেই নিজের লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুললেন লেখক পার্থসারথি রায় (Parthasarathi Roy)। কলকাতা ‘সোপান’ (Sopan)প্রকাশনা সংস্থার উদ্যোগে প্রকাশিত হল ‘শিল্পীসত্তা সৌমিত্র চট্টোপাধ্যায়’ (Shilpisotta Soumitra Chattopadhyay)। সত্যজিৎ রায়ের কলকাতার বাসভবনে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বইয়ের মোড়ক উন্মোচিত হয় । উপস্থিত ছিলেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায় (Sandip Ray)।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে গ্রন্থ রচনা মোটেই সহজ কাজ নয়। যাঁর নামে আপামর বাঙালি হৃদয় উদ্বেলিত হয়, সাহিত্য-সংস্কৃতি- বিনোদন জগতে যিনি সবার অনুপ্রেরণা তাঁর মতো ব্যক্তিত্বকে নিয়ে এই বই রচনা খুব একটা সহজ কাজ ছিল না। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সন্দীপ রায় বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁদের পরিবারের একজন। তাঁর সম্পর্কে কোচবিহারের লেখক পার্থসারথি রায়ের এহেন কাজ প্রশংসার যোগ্য। এই বইয়ের মাধ্যমে পাঠকরা সমাজ বরেণ্য শিল্পী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নতুনভাবে খুঁজে পাবেন বলে আশাবাদী তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের তরফ থেকেও এবিষয়ে লেখককে সাধুবাদ জানান হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার পেটলা গ্রামে বড় হয়ে ওঠেন পার্থসারথি। লেখার প্রতি টান সেই ছোট থেকেই । ‘বাহাদুর শৈলেন’,’ঠিকানা আনিসুজ্জামান জীবন ও সাহিত্য’ এর আগে রচনা করেছেন তিনি। লেখক পার্থসারথি রায় বলেন, ২০১৭ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্মতি নিয়ে বইটি লেখার কাজ শুরু করেন তিনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। যদিও যাঁর জন্য এত কিছু তিনি আজ আর নেই, এই শূন্যতা সত্যিই অপূরণীয় আর অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের নস্টালজিয়ায় যেন বারবার সেই মন খারাপের আবহের ইঙ্গিত মিলল। লেখক নিজে হাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে এই বই তুলে দেন। আপ্লুত সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...