Thursday, June 4, 2026

আজ মোহনবাগানের সামনে নর্থইস্ট

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এক পয়েন্টও পায়নি। ১০ ম্যাচের ১০টি তেই হেরে গিয়েছে তারা। তবে, এহেন নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামার আগেও একাধিক ফুটবলারের চোট ভাবাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেডকে।

৬ বিদেশি নিয়ে খেলার সুযোগ থাকলেও এটিকে মোহনবাগানের দলে রয়েছেন মাত্র ৪ বিদেশি। এভাবে আইএসএলের ম্যাচ খেলা যে কঠিন, তা মেনে নিচ্ছেন বাগান কোচ জুয়ান ফেরান্দ। এই নিয়ে জুয়ান বলেন, ” প্রায় প্রতিটি দলই ৬ বিদেশি নিয়ে খেলছে। সেখানে আমরা ৩ বিদেশি নিয়েও খেলেছি। তবে দলের প্রতি আমার ভরসা আছে। এটিকে মোহনবাগান দলে কোনও দেশি-বিদেশি বিভেদ নেই। গোটা দল একসঙ্গে পরিশ্রম করবে। এবং প্রতি ম‍্যাচেই পরিশ্রম করছে।”

চোটের জন্য জনি কাউকো আগেই শিবির ছেড়েছেন। মনে করা হচ্ছে, তিনি আর এবারের আইএসএল-এ আর খেলতে পারবেন না। চোট থাকায় হুগো বৌমোসকেও এই ম্যাচে খেলানোর ঝুঁকি নেবে না এটিকে মোহনবাগান। ফ্লোরেন্টিন পোগবাকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে মোহনবাগান। তার বদলে দলে এসেছেন ডামজানোভিচক।

ফেরান্দো বলেন,”অনেকেই ভাবছেন ম্যাচটি সহজ হবে। তবে ম্যাচটি মোটেও সহজ হবেনা। আমার ফুটবলার আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে। তারা ম্যাচে কিছু করে দেখাতে চায়। আমরা চেষ্টা করবো আগামী ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরার।”

 

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...