Tuesday, March 24, 2026

কম্বল কাণ্ডে তৃতীয় নোটিশের পর চৈতালির বাড়িতে পুলিশ, চলছে জেরা

Date:

Share post:

আসানসোলে(Asansol) কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশি জেলার মুখোমুখি হলেন আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)। শনিবার সকালে চৈতালির বাড়িতে যান আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের দুই এসিপি-সহ মোট সাত পুলিশ আধিকারিক। সেখানে তাঁকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এর আগে দুবার চৈতালিকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বাড়ি গিয়েও ফিরে আসতে হয়েছে পুলিশকে। শুক্রবার ও তার বাড়ি তালাবন্ধ ছিল। এরই মাঝে নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন চৈতালির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। তার আবেদনে তিন সপ্তাহের জন্য রক্ষাকবচ দেওয়া হয় চৈতালিকে। পাশাপাশি আদালত জানায়, সপ্তাহে দুদিন দু ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার দিন ধার্য্য হয়েছে। সেইমতো চৈতালির বাড়িতে পুলিশ আসে শনিবার। বাড়িতে কয়েকঘণ্টা ধরে চলে জেরাপর্ব।

উল্লেখ্য, গত ১৪ তারিখ আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণের অনুষ্ঠানে হুড়োহুড়িতে পদপিষ্ট (Stampede) হয়ে তিনজন প্রাণ হারান। জখম হন ৪ জন। এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন বিজেপি (BJP) কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁকে সবরকমভাবে সাহায্য করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাই সেই মামলায় চৈতালির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে তাঁকে তৃতীয়বার নোটিস দেয় পুলিশ। শুক্রবার ওই নোটিস চৈতালি তিওয়ারির আবাসনের দরজায় সাঁটিয়ে দেয়। তাতে বলা হয়েছে, শনিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার পর এদিন জেলার মুখোমুখি হলেন চৈতালি।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...