Thursday, March 5, 2026

ঘৃণার বাজারে ভালবাসার দোকান: দিল্লি পৌঁছলো রাহুলের ভারত জোড়ো যাত্রা

Date:

Share post:

তিন হাজার কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর(Rahul Gandhi) নেতৃত্বে দিল্লি পৌঁছালো ভারত জোড়ো যাত্রা(Bharat jodo Yatra)। শনিবার দিল্লি পৌঁছে রাহুল বললেন, “ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি। আপনিও আপনার ভালবাসার একটি ছোট দোকান খুলুন। কিছু কিছু মানুষ ঘৃণা ছড়াচ্ছে। গরিব, কৃষক এরা সকলে হাতে হাত রেখে পথ চলছে।”

দিল্লি পৌঁছে এদিন রাহুল গান্ধী এক জনসভা থেকে বলেন আমি ৩০০০ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটেছি। আপনারা জিজ্ঞাসা করুন এখানে এই যাত্রায় কেউ কারো ধর্ম সম্পর্কে কোনও প্রশ্ন করেছে কিনা। পাশাপাশি তিনি বলেন, আমাদের দেশে শুধু ভালোবাসা আর সম্মান রয়েছে। আমাদের এই যাত্রা বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরোধিতায়। এই পদযাত্রা ঘৃণার বিরুদ্ধে ও সৌভ্রাতৃত্বের বন্ধনের লক্ষ্যে। এদিন রাহুল গান্ধী আরও বলেন, এই পদযাত্রার পর আমি উপলব্ধি করেছি এই দেশ ভালোবাসায় ভরা। ঘৃণা হিংসা এগুলো সংবাদ মাধ্যম ছড়াচ্ছে। এদিন ভারত জোড় যাত্রা দিল্লি পৌঁছানোর পর রাহুলের পায় পা মেলাতে দেখা যায় সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কড়া ভাষায় কেন্দ্রের মোদি সরকারকে নিশানায় নিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেন ভারত চোর যাত্রা বন্ধ করার অজুহাত খুঁজছে বিজেপি সরকার। শুক্রবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এখন (কেন্দ্রীয়) স্বাস্থ্যমন্ত্রী আমাকে চিঠি দিচ্ছেন কোভিড ফিরে এসেছে, যাত্রা বন্ধ করুন। বাকি ভারতে, বিজেপি যত খুশি জনসভা করতে পারে, কিন্তু যেখানে ‘ভারত জোড় যাত্রা’ চলছে, সেখানে করোনা এবং কোভিড রয়েছে।”

spot_img

Related articles

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...