Tuesday, June 23, 2026

যোগীরাজ্যে আজবকাণ্ড! গুরুতর অসুস্থ ছাত্রীদের চিকিৎসায় ডাকা হল তান্ত্রিক

Date:

Share post:

মিড ডে (Mid Day Meal) মিলের খাবার খেয়ে অসুস্থ (Ill) কমপক্ষে ১৫ ছাত্রী। আর অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসক নয়, ডাকা হল এক তান্ত্রিককে (Occultist)। সম্প্রতি এমন খবর প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে জোর বিতর্ক। ইতিমধ্যে স্কুলটির বিষয়ে যোগী সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। স্কুল কর্তৃপক্ষ ভেবেছিলেন কোনও অশুভ আত্মা ছাত্রীদের মধ্যে ভর করেছে। আর সেই কারণেই ডাকা হয় তান্ত্রিককে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে ভর্তি করে। এদিকে বিষয়টি জানাজানি হতেই তদন্তের (Investigation) নির্দেশ দেয় জেলা প্রশাসন। পুলিশ সূত্রে খবর, অসুস্থ ছাত্রীদের অধিকাংশের বয়স ৯ থেকে ১৩ বছরের মধ্যে।

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মাহোবা জেলার একটি সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১৫ জন ছাত্রী। তাঁদের চিকিৎসার জন্য কোনও চিকিৎসকের সাহায্য নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে এক তান্ত্রিককে ডেকে আনা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঘটনাটি যদি সঠিক হয়, তাহলে অসুস্থ ছাত্রীদের মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে স্কুল কর্তৃপক্ষ তান্ত্রিককে ডেকে পাঠিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য। মানবাধিকার কমিশন সাফ জানিয়েছে, সরকারি স্কুলে অন্ধবিশ্বাসের চর্চা কখনই গ্রহণযোগ্য নয়।

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশে উত্তরপ্রদেশের মুখ্যসচিবকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট স্কুলের ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ভবিষ্যতে রাজ্যের সরকারি স্কুলগুলিতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ করছে, তাও জানতে চেয়েছে কমিশন। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে মিড ডে মিলের মান নিয়েও।

 

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...