Saturday, April 4, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোচার

Date:

Share post:

শনিবারই বছর কুড়ির অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই রেশ কাটতে না কাটতেই প্রয়াত হলেন ‘কাহানি ঘর ঘর কি’ সিরিয়াল খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী রাজিতা কোচার।শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

আরও পড়ুন:অভিনেত্রী তুনিশার রহস্যমৃ*ত্যুতে গ্রেফতার সহ-অভিনেতা

পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন রাজিতা। গত ২০ ডিসেম্বর আচমকাই তাঁর রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। তার পর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ায় শুরু হয় অনিয়মিত হৃদস্পন্দন। তড়িঘড়ি অভিনেত্রীকে স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। কিন্তু তার পরেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।ধীরে ধীরে কিডনি ও হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। শনিবার সন্ধ্যায় চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

‘কাহানি ঘর ঘর কি’ ছাড়াও ‘হাতিম’-সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছিল রাজিতাকে। শুধু সিরিয়াল নয়, পা রেখেছিলেন হিন্দি ছবিতেও। ‘পরওয়না’, ‘রজনীগন্ধা’ ও সাম্প্রতিক কালে কঙ্গনা রানাওতে‌র ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসী’ ছবিতে দেখা গিয়েছিল অভিনে‌ত্রীকে। রাজিতার প্রয়াণে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...