Saturday, April 4, 2026

বড়দিনে তুষার ঝড়ে বিপর্যস্ত  আমেরিকা

Date:

Share post:

বড়দিনে তুষার ঝড়ের দাপটে বিপর্যস্ত আমেরিকা। দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে তুষার ঝড়। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। প্রবল তুষার ঝড়ের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। তুষার ঝড়ের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। নিউ ইয়র্ক, বুফালো, পেনসিলভ্যানিয়া, নর্থ ক্যারোলিনা ও কেন্টাগির এলাকা সব থেকে বেশি খারাপ পরিস্থিতি।

মার্কিন আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। তুষার ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজনের। সাইক্লোনে বেশ কিছু বাড়িরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বুফালোর নিয়াগারা আন্তর্জাতিক বিমানবন্দর দুর্যোগের কারণে বন্ধ করা হয়েছে। সোমবার পর্যন্ত এখানে কোনও বিমান ওঠা-নামা করবে না বলে জানিয়েছে প্রশাসন।
তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। পারদ ঘোরা ফেরা করছে, মাইনাস ১১ থেকে মাইনাস ৩১ ডিগ্রির মধ্যে। প্রবল বরফপাতের পাশাপাশি চলছে হালকা বৃষ্টিও। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, এখানে ঘূর্ণিঝড় হ্যারিকেনের গতিতে আছড়ে পড়ে তুষারঝড় ‘বম্ব সাইক্লোন’। এর জেরে ভেঙে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। তুষার ঝড়ের মধ্যে গাড়ি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় কয়েকজনের। শুধু তাই নয়, বম্ব সাইক্লোন ক্ষতি করেছে বেশ কিছু বাড়িরও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...