Thursday, June 25, 2026

Covid Update : লাফিয়ে বাড়ছে সংক্রমণ, চিনের কোভিড উদ্বেগের প্রভাব ভারতে

Date:

Share post:

কোভিড (Covid) গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। চিনের সংকটজনক অবস্থা প্রকাশ্যে আসার পর থেকে এবার আরও বেশি সাবধানী জিনপিং সরকার। কোভিড সংক্রান্ত আপডেট (Covid 19 Update) দেওয়া এবার সরকারিভাবে বন্ধ করা হলো সে দেশে। পাশাপাশি চিন্তা বাড়ছে ভারতীয়দের নিয়েও। ২২৭ জন নতুন করে সংক্রমিত হওয়ায় সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা ৩ হাজার ৪২৪। এই পরিসংখ্যান তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Central Health Ministry)।

চিনে বাড়ছে কোভিডের দাপট, পরিস্থিতি খতিয়ে দেখে রবিবার থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হলো সেদেশে। চিনের ন্যাশনাল হেলথ কমিশন কোভিড ডেটা প্রকাশ বন্ধ করল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গোপন করা হচ্ছে কোভিড ১৯ সংক্রমণের তথ্য। পাশাপাশি ভারতে দেশে কোভিড গ্রাফের ওঠানামা অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০১ জন। গত একদিনে দেশে ৯ জনের মৃ*ত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্র সূত্রে খবর। এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮।এখনও পর্যন্ত সারা দেশে এই ‪সংক্রমণের ফলে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জন মারা গেছেন।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...