Thursday, June 25, 2026

ভোলেননি ঋণ! ১১ বছর পর ‘ভগবান চিকিৎসকের’ অস্ত্রোপচারের টাকা ফেরাতে মরিয়া দিনমজুর রাম  

Date:

Share post:

এক দশক আগে বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার (Operation) করেছিলেন ‘ভগবান চিকিৎসক’। সেই সময় পয়সা না থাকায় এক নয়া পয়সাও দিতে পারেননি রাম সহায় (Ram Sahay)। তবে গরীব হলেও তাঁর সততায় মুগ্ধ দেশবাসী। দীর্ঘ ১১ বছর পর চিকিৎসকের (Doctor) ঋণ শোধ করতে মরিয়া তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাম সহায় ও চিকিৎসকের একটি ভিডিও ভাইরাল। যা দেখে উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা পেশায় দিনমজুরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

রাম সহায় এবং চিকিৎসক ভগবন্ত সিংয়ের কাহিনীর সূত্রপাত এক দশক আগে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার আকাল হাসপাতালের চিকিৎসক ভগবন্ত সিং। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা রাম সহায়। জানা গিয়েছে, ১১ বছর আগে অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দেয়। শুরু হয় অসম্ভব যন্ত্রণা। এরপরই চিকিৎসকরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দিনমজুর গরিব রাম সহায়ের কাছে সেইসময় অস্ত্রোপচারের টাকা ছিল না। আর সেই সময় ভগবান রূপে অবতীর্ণ হন চিকিৎসক ভগবন্ত সিং। বিনামূল্যে তাঁর অস্ত্রোপচার করেন। তিনি বলেন, এখন টাকা লাগবে না, পরে দিও। এরপর কেটে গিয়েছে ১১ বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন ধারের কথা। কিন্তু যাঁর উপকার করেছিলেন, সেই রাম সহায় চিকিৎসককে ভোলেননি। একটু একটু করে টাকা জমিয়ে সম্প্রতি হরিদ্বার থেকে পাতিয়ালায় হাজির হন তিনি। আকাল হাসাপাতালে এসে ধার শোধ করবেন বলে চিকিৎসকের খোঁজ করেন। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় (Patiala) ছিলেন না। সেকারণে রাম সহায় দু’দিন সেখানে অপেক্ষাও করেন।

শেষ পর্যন্ত ভগবন্ত সিংয়ের সঙ্গে দেখা হয় রাম সহায়ের। আর একজন গরীব দিনমজুরের সততায় মুগ্ধ চিকিৎসক। তিনি বলেন, ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন দেখার করার কথা বলে রাম সহায়। বুঝতে পারছিলাম কেন দেখা করতে চায়। সব জেনে মুগ্ধ হই। যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে অস্বীকার করেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...