Thursday, June 25, 2026

কোভিড মোকাবিলায় আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার পরামর্শ মোদির

Date:

Share post:

আজ বড়দিন। এই দিনটিতেই চলতি বছরের শেষ ‘মন কি বাত’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যের শুরুতেই দেশবাসীকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিন বক্তব্যের শুরু থেকেই ২০২২ সাল দেশ কী কী কাজ সম্পন্ন করেছে, তার খতিয়ান তুলে ধরেন।

আরও পড়ুন:মোদির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন থালা বাজিয়ে প্রতিবাদ কৃষকদের

৯৬ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, “২০২২ সাল একটা বিশেষ বছর। এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করল এবং দেশজুড়ে অমৃত মহোৎসব শুরু হল। এই দেশ সকলের সঙ্গে একযোগে কাজ করেছে। ২০২২ মানে আত্মনির্ভর ভারত। ভারতের স্বনির্ভরতা বিশ্বে নজর কেড়েছে। এবছর হর ঘর তিরঙ্গা অভিযান সফল হয়েছে।”

পাশাপাশি কোভিড মোকাবিলা প্রসঙ্গে আয়ুর্বেদ ও যোগার উপর ভরসা রাখার বার্তা দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আগামী বছরকে ২০২৫-এর মধ্যে ভারতকে যক্ষ্মামুক্ত করতে হবে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...