Friday, June 26, 2026

Entertainment : অটল বিহারী বাজপেয়ী হয়ে প্রকাশ্যে এলেন পঙ্কজ ত্রিপাঠী !

Date:

Share post:

প্রকাশ্যে এলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), তবে এবার ধরা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ( Atal Bihari Vajpayee) বেশে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে নির্মাতারা শেয়ার করলেন ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) ছবির পোস্টার।

রবি যাদব পরিচালিত ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। এদিন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন। সবকটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের বায়োপিক ‘ম্যায় অটল হুঁ’-এর লুকের।জানা যাচ্ছে, ২০২৩-এর ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক বলছেন পঙ্কজ ত্রিপাঠী এই ছবির সেরা প্রাপ্তি হতে চলেছে। যদিও অভিনেতা জানান চরিত্র এতটাই চ্যালেঞ্জিং যে মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হয়েছে তাঁকে। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীয়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলা যে কোনও অভিনেতার কাছে অত্যন্ত গর্বের, তাও জানান অভিনেতা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...