Friday, June 26, 2026

বেতন কাটার ফরমান মোদি সরকারের , তবু প্রাণ বাঁচাতে কর্মক্ষেত্রে গড় হাজির কাশ্মীরি পন্ডিতরা !

Date:

Share post:

মোদি সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ শুরু করেছেন উপত্যকার কাশ্মীরি পণ্ডিতরা। কিন্তু কেন এই প্রতিবাদ ? আসলে কর্মক্ষেত্রে গেলে খুন হতে হবে জেহাদিদের হাতে। আর না গেলে মরতে হবে অনাহারে! এই দুই সংকটে পড়ে রীতিমতো নাজেহাল অবস্থা কাশ্মীরি পন্ডিতদের।

খোদ কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং তাদের পাশে থাকায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী
প্রধানমন্ত্রী পুনর্বাসন যোজনার আওতায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিতকে উপত্যকায় সরকারি চাকরি দিয়ে ফিরিয়েছিল মোদি সরকার ‌ আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে।
কেননা, কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব হওয়ার পর গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিতদের ‘টার্গেট কিলিং’ বাড়ছে। যে কোনও দিন তাদের খুন করতে পারে জেহাদিরা। লাগাতার দেওয়া হচ্ছে হুমকি। অভিযোগ, তাদের নিরাপত্তা দিতে কোন উদ্যোগই নিচ্ছে না প্রশাসন। ফলে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটছে তাদের।
জানা গেছে, গত সাত মাস কাশ্মীরের ৬ হাজার কাশ্মীরি পণ্ডিত প্রাণহানির আশঙ্কায় নিজেদের কর্মক্ষেত্রে যেতেই পারছেন না। এই পরিস্থিতিতে কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Manoj Sinha) নির্দেশিকা জারি করেছেন, কাজে না গেলে পণ্ডিতদের বেতন দেওয়া বন্ধ হবে। এরপরই কাশ্মীরি পণ্ডিতরা একযোগে বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের দাবি, সরকার হয় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করুক, নাহয় তাঁদের জম্মুতে ফিরিয়ে আনুক।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...