Friday, June 26, 2026

বড়দিনে বড় ঘোষণা লাল-হলুদের, লালচুংনুংঙ্গার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল ইস্টবেঙ্গল

Date:

Share post:

বড়দিনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল এফসির। মিজো ডিফেন্ডার লালচুংনুংঙ্গার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করল ইস্টবেঙ্গল। আগামী ২০২৫-২৬ মরশুম অবধি তিনি থাকছেন ইস্টবেঙ্গলে। চলতি আইএসএল-এ লাল-হলুদের রক্ষণে বড় ভরসা দিচ্ছেন এই মিজো ডিফেন্ডার। তাই লালচুংনুংঙ্গাকে আগামী ২০২৬ পযর্ন্ত ধরে রাখল ইস্টবেঙ্গল। শ্রীনিধি ডেকান এফসি থেকে লোনে এসেছিলেন লালচুংনুংঙ্গা। আর এবার পুরোপুরি থাকছেন ইস্টবেঙ্গলে।

চুক্তি নবীকরণ করার পর লালচুংনুংঙ্গা বলেন, “আমি খুব খুশি আর গর্বিত যে আমার ভবিষ্যত ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যশালী একটি ক্লাবের সঙ্গে থাকবে। এটি একটি নতুন পথচলার শুরু, এবং আমার লক্ষ্য থাকবে এই ক্লাব ও তার সমর্থকদের জন্য সেরাটা দেওয়ার। ইস্টবেঙ্গল একটি আবেগ, যা আমাদের একত্র করে রাখে। ঘরের বাইরে, এটিই আমার পরিবার বলে আমি মনে করি। আর আমি আমার ক্ষমতা দিয়ে চেষ্টা করব যাতে এই ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত সকলে খুশি থাকেন। আমি প্রতিজ্ঞা করছি এই লাল-হলুদ ব্রিগেড যে সম্মান পাওয়ার যোগ্য, তার জন্য নিজের সর্বস্ব দেব।”

চলতি আইএসএলে ইস্টবেঙ্গলের খারাপ পারফরম্যান্সের মাঝেও নজর কেড়েছেন লালচুংনুংঙ্গা। ৪৭টি ক্লিয়ারেন্স, ১৮টি ব্লক, ১১টি ইন্টারসেপশন এবং ৩৪টি ট্যাকল করেছেন লালচুংনুংঙ্গা।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...